মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলল বিজয়ের টিভিকে

তামিলনাড়ুর রাজনীতিতে সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে)।

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ফাগুপুরে টিভিকের প্রথম দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার শীর্ষ নেতারা।

 

টিভিকে নেতারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। সংগঠন বিস্তারের পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com