মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এবং দলীয়ভাবে প্রার্থীও দেওয়া read more

প্রযুক্তি উন্নয়নে এগিয়ে ভারতীয় টেলিকম কোম্পানি

টেলিকম খাতের পরিষেবা উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। প্রযুক্তির উন্নয়নে বর্তমানে নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে ভারতীয় কোম্পানিগুলো। সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেনচারের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইকোনমিক টাইমস। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতীয় টেলিকম অপারেটরগুলো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রযুক্তি পরীক্ষায় এগিয়ে রয়েছে। অ্যাসেনচারের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল টেকনোলজি লিড মাথাঙ্গি সান্দিলিয়া জানান, ভারত বৈশ্বিক প্রযুক্তি অনুসরণ করছে না। দেশটির বড় প্রযুক্তি কোম্পানিগুলো ফাইভজি প্রযুক্তির প্রাথমিক গ্রহণকারী হবে, যা ভারতীয় টেলিকম অপারেটরদের ফাইভজি পরিষেবা প্রদানের রাস্তা প্রশস্ত করবে। সান্দিলিয়া বিশ্বাস করেন, ভারতের টেলিকম কোম্পানিগুলো গ্রাহকদের থেকে ফাইভজি পরিষেবার জন্য আরো অর্থ উপার্জন করতে পারে। তবে এজন্য ফাইভজি পরিষেবা গ্রহণে অতিরিক্ত অর্থ ব্যয়ে গ্রাহকদের ইচ্ছা থাকতে হবে। তিনি জানান, বিশ্বব্যাপী এমনটাই হচ্ছে। ভারত এখনো বাধ্যতামূলক ফাইভজি ব্যবহারের ব্যবস্থা করেনি, যা ভোক্তাদের আরো বেশি অর্থ প্রদানে বাধ্য করবে। সুতরাং এটি না হওয়া পর্যন্ত টেলিকম কোম্পানিগুলোকে এন্টারপ্রাইজের সঙ্গে ফাইভজি মনিটাইজেশনে কাজ করতে হবে। রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল বর্তমানে ফাইভজি পরিষেবার জন্য অতিরিক্ত কোনো চার্জ নিচ্ছে না। তবে উভয় কোম্পানিই নতুন ফাইভজি ভোক্তা ও ব্যবসায়িক ক্ষেত্রে পরিষেবার পরিধি বাড়ানোর ও ব্যবহারের সুযোগ খুঁজছে। এছাড়া তারা যৌথভাবে নতুন ফাইজি অ্যাপ্লিকেশন বিকাশের জন্য অংশীদারত্ব গঠন করেছে। জিও ও এয়ারটেল অগমেন্টেড রিয়ালিটি/ভার্চুয়াল রিয়ালিটি, এআই, রিমোট মনিটরিং ও ক্লাউড গেমিংয়ের মতো সেবায় ফাইভজি ব্যবহারের উপায় খুঁজছে ও কাজ করছে। এরিকসনের একটি সমীক্ষায় দেখা গেছে, ভারতীয় ফাইভজি ব্যবহারকারীরা আশা করেন যে প্রযুক্তিটি কেবল আরো শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দেবে না, বরং উদ্ভাবনী অ্যাপ ব্যবহারের সুবিধা নিয়ে আসবে। প্রত্যাশা পূরণ সম্ভব হলে ফাইভজি পরিকল্পনায় নতুন অভিজ্ঞতা অর্জনে ব্যবহারকারীরা ৪৫ শতাংশ বেশি অর্থ প্রদানে ইচ্ছুক বলেও জানা গেছে। সান্দিলিয়া আরো জানান, উৎপাদন, খনিজ উত্তোলন, কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে ফাইভজির ব্যবহার নিয়ে আলোচনা করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘অটো ম্যানুফ্যাকচারিং খাতে কিছু কারখানায় ফাইভজির পরীক্ষামূলক পর্যায় শেষ হয়েছে। এখন বড় পরিসরে প্রাইভেট ফাইভজি নেটওয়ার্ক পুরোপুরি ব্যবহার শুরু করেছে।’ এন্টারপ্রাইজ ফাইভজির বিকাশে ভারতীয় টেলিকম কোম্পানিগুলোর মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি টেলিকম অপারেটরদের জন্য একটি বড় সুযোগ, তবে তাদের অবশ্যই ফাইভজি পরিষেবাকে শুধু নেটওয়ার্ক সমাধান হিসেবে নয়, বরং ফাইভজি প্রযুক্তির অন্যান্য সুবিধাও সাধারণ গ্রাহকের সামনে তুলে ধরতে হবে। এক্ষেত্রেই মানসিকতার পরিবর্তন খুব জরুরি।

read more

কারামুক্ত হয়েই পরীক্ষার টেবিলে খাদিজা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েই পরীক্ষার টেবিলে বসেছেন জগন্নাথ

read more

৩৩ ঘণ্টায় পুড়েছে ১৮ বাহন

বিএনপির চলমান হরতালে ৩৩ ঘণ্টার মাঝে রাজধানীসহ দেশের ১৬টি স্থানে আগুন লাগার

read more

৬ষ্ঠ দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ৬ষ্ঠ

read more

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

নাশকতার মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়ে

read more

সিগন্যাল এলে একযোগে মাঠে নামার পরিকল্পনা

সরকারের পদত্যাগ ও তফসিল প্রত্যাখ্যান করে রাজপথে বিএনপির চলমান আন্দোলন সফল করার

read more

জাকিয়া রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত

জাকিয়া রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫০৮তম সভায় ব্যাংক এশিয়ার ভাইস

read more

হরতাল-অবরোধেও পরীক্ষা চলছে, অভিভাবকরা উদ্বিগ্ন

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর চলমান হরতাল-অবরোধের মধ্যেও রাজধানীসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নভেম্বরের

read more

লাশের নগরী গাজা : ইসরায়েলি হামলায় নিহত ১৩ হাজার ছাড়াল

সারি সারি লাশ পড়ে আছে হাসপাতালে, পথে-ঘাটে। দাফন করার মত মানুষ নেই।

read more

বিশ্বকাপ জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া, ভারতের পকেটে গেল কত?

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ২৪১ রানের

read more

© All rights reserved © 2017 Nagarkantha.com