মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকা থেকে সৈয়দপুর রাজশাহী ও বরিশাল রুটে ইউএস-বাংলার অতিরিক্ত ফ্লাইট

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীসাধারণের চাহিদা মাথায় রেখে ঢাকা থেকে সৈয়দপুরে ৪ টি, রাজশাহীতে দুটি ও বরিশাল রুটে একটি ফ্লাইট পরিচালনা করছে।

রোজ সকাল ৯টা ৫০ মিনিটে, দুপুর ১২টা ১২ মিনিটে, দুপুর ৩টা ৪৫ মিনিটে ও বিকাল ৫ টা ১৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে ঢাকায় প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটে, দুপুর ১টা ২৫ মিনিটে, বিকাল ৫টা ১০মিনিটে ও সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফ্লাইটগুলো চলাচল করছে।

বর্তমানে প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট ও বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকায় প্রতিদিন সকাল ১০টা ৩৫ মিনিট ও বিকাল ৪টা ৩৫ মিনিটে ফ্লাইট চলাচল করছে। এছাড়া প্রতিদিন ঢাকা থেকে বরিশাল দুপুর ৩টায় এবং বিকাল ৪টা ৫ মিনিটে বরিশাল থেকে ঢাকায় ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হয়।

নতুন সংযোজিত হওয়া এটিআর ৭২-৬০০ এবং ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সৈয়দপুর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সব ট্যাক্স ও সারচার্জসহ নূন্যতম ২৬৯৯ টাকায় তিনটি রুটের ওয়ানওয়ের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১১ টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com