সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মজার তেহারি বানানোর পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পুরো সপ্তাহ তাড়াহুড়োয় কাটে। বিশেষ কিছু একটা রান্না করে সবাইকে নিয়ে খাওয়ারও সময় হয়ে ওঠে না, অনেক সময়। সবার অপেক্ষা থাকে ছুটির দিনে সেই বিশেষ কোনো খাবারের। এই ছুটির দিনে তৈরি করতে পারেন দারুণ মজার তেহারি।

সহজে তৈরি করার রেসিপি জেনে নিন:

উপকরণ

গরু বা খাশির মাংস – ১ কেজি
পোলাও’র চাল – ৬০০ গ্রাম
টক দই – আধা কাপ
কাঁচা মরিচ বাটা – ১ টেবিল চামচ
ধনে গুঁড়া – ১ চা চামচ
গোলমরিচ ভেজে গুঁড়া করা – ১ চা চামচ
দারুচিনি – এলাচ ও লবঙ্গ ৪টি করে
শাহজিরা – ১ চা চামচ
পেঁয়াজ কুচি – আধা কাপ
সরিষার তেল – আধা কাপ
আদা বাটা – ২ টেবিল চামচ
রসুনের বাটা – ১ টেবিল চামচ
পোস্তোদানা বাটা – ১ চা চামচ
কাঠবাদাম বাটা – ১ টেবিল চামচ
জিরা গুঁড়া – আধা চা চামচ
সয়াবিন তেল – আধা কাপ
কাঁচা মরিচ আস্ত – ১৫টি
লবণ পরিমাণমতো
মাওয়া – ১/৪ কাপ
দুধ – আধা কাপ
চিনি – ১ চা চামচ
গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ
কেওড়া জল – ২ টেবিল চামচ।

প্রণালী

মাংস ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এবার আদা-রসুন বাটা, টক দই, কাঁচা মরিচ বাটা, ধনে-জিরা গুঁড়া, পোস্তোদনা বাটা, বাদাম বাটা ও লবণ দিয়ে মেখে রাখতে হবে ১ ঘণ্টা।

হাড়িতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে মাংস ও পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হলে ঢাকনা খুলে ভাজা মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে ৫ মিনিট রেখে চুলা বন্ধ করুন।

চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে সরিষার তেল, এলাচ, দারুচিনি ও সরিষার ফোড়ন দিয়ে চালের দেড়গুন পানি ও পরিমাণমতো লবণ দিতে হবে। পানি ফুটে উঠলে চাল দিয়ে নেড়ে ঢেকে দিন।

কিছুক্ষণ পরে ওপর থেকে দুধ ও মাওয়া ছিটিয়ে দিতে হবে, পানি সমান হয়ে চাল সেদ্ধ হলে রান্না করা মাংস দিয়ে ভালো ভাবে চালের সঙ্গে মিশিয়ে চিনি ছিটিয়ে তাওয়ার ওপর বসাতে হবে।

১০ মিনিট পরে আরেকবার নেড়ে ওপরে কেওড়াজল ও শাহজিরা দিতে হবে। এবার ঢেকে ১০ মিনিট দমে রেখে পরিবেশন করুন দারুণ মজার তেহারি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com