শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তুরস্ক থেকে এসেছে দুই হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : তুরস্ক থেকে ২ হাজার ৫০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে। গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে ৪ হাজার ১৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

প্রতিবেদনে বলা হয়, আমদানিকৃত পেঁয়াজের মধ্যে টেকনাফ হয়ে দেশে এসেছে ১ হাজার ২২৭ মেট্রিক টন পেঁয়াজ এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে এসেছে ২ হাজার ৯৩২ মেট্রিক টন পেঁয়াজ।

প্রতিবেদনে বলা হয়, দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় দেশে পেঁয়াজ আমদানি সরবরাহ এবং সার্বিক পরিস্থিতি সর্বাধিক গুরুত্ব দিয়ে মনিটরিং অব্যাহত রেখেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com