বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৫ শতাংশ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বিগত ২০১৮-১৯ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ এবং জাতীয় মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক হিসাবে গত অর্থবছরের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৩ শতাংশ, কিন্তু চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। আর মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ মার্কিন ডলারে পৌঁছে গেছে।

তিনি বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় আমরা টাকার অংকে কিছুটা সুবিধা পেয়েছি। যেমন প্রাথমিক হিসেবে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৬০ হাজার টাকা। এখন চূড়ান্ত হিসেবে সেটি দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৪০ টাকা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন থেকে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর দ্রুত যাতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা যায় তার ব্যবস্থা নেয়া হবে। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com