বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অতিরিক্ত পালংশাক খাচ্ছেন, হতে পারে ৫ রোগ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতকালীন সবজি পালংশাক। বাজারে হাত বাড়ালেই পাবেন পালংশাক। পালংশাক পুষ্টিকর ও শক্তিবর্ধক। তবে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত খেলে নানাবিধ শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে অতিরিক্ত পালংশাক খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জানা গেছে।

আসুন জেনে নিই অতিরিক্ত পালংশাক খাওয়ার ফলে হতে পারে যেসব শারীরিক সমস্যা।

১. পালং ‘অক্সালেটস’ যৌগসমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত খেলে পেটে পাথর হতে পারে। এই শাক কিডনি বা বৃক্কে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। এ ছাড়া মূত্রে ‘অক্সালেট’ বৃদ্ধির ফলেই মূলত কিডনিতে পাথর দেখা দেয়।

২. পালংশাক রক্ত ঘন হতে বাধা দেয় এবং এতে থাকা ভিটামিন কে রক্ত ঘনীভূত করে। ফলে অতিরিক্ত পালংশাক গ্রহণ করলে রক্ত পাতলা হয়ে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে।

৩. পালংশাক খেলে অক্সালেটস’ এক ধরনের পুষ্টি-পরিপন্থী উপাদান, যা খনিজ শোষণে বাধা দেয়। বিশেষত ক্যালসিয়াম ও লৌহ শোষণে বাধা দিতে পারে এই উপাদান।

৪. পালংশাকে আছে পরিশোধক উপাদান যৌগ, যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। ফলে বাতের ব্যথা বৃদ্ধির ঝুঁকি বেড়ে যায়।

৫. অতিরিক্ত পালংশাক খেলে রক্তচাপ হঠাৎ করেই কমে যেতে পারে। ফলে দুর্বল ও বমি বমি ভাব ও বুকব্যথা হতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com