মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ৩২ ব্যাংকের এটিএম বুথ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের কারণে কিউ ক্যাশের সদস্য ব্যাংকের এটিএম সেবা, পিওএস, কার্ড এবং অন্যান্য সেবা বন্ধ থাকবে সাড়ে ছয় ঘণ্টা। ১৩ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিট থেকে ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ৩২ ব্যাংকের এই সেবা বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট ব্যাংক ও কিউ ক্যাশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

কিউ ক্যাশ হল এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লেনদেন করতে পারেন। কিউ ক্যাশের কনসোর্টিয়াম সদস্য ব্যাংকগুলো ৪ হাজার ১০০ টিরও বেশি এটিএম বুথের মাধ্যমে তাদের গ্রাহকদের সেবা প্রদান করে থাকে।

সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংক, ওরি ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক (ক্রেডিট কার্ড), মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

এছাড়া নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের ভিসা কার্ড থেকে টাকা উত্তোলন বন্ধ থাকবে। বাংলাদেশ ডাক বিভাগ, কিউ ক্যাশ থেকে বিকাশে টাকা প্রেরণ এবং অনলাইনে আয়কর প্রদানও বন্ধ থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com