সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ৯ম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া চলমান ভর্তি প্রক্রিয়ার ৩য় মেধা তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায়। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

এছাড়াও আসন খালি থাকা সাপেক্ষে ৪র্থ মেধা তালিকা প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর এবং তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপরেও আসন খালি থাকলে ৫ম মেধা তালিকা প্রকাশ হবে আগামী ৬ জানুয়ারি। উক্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১ ও ২ জানুয়ারি বুধবার ও বৃহস্পতিবার। কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ৬ জানুয়ারি। তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com