সোমবার, ২০ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বিজয়ের রঙে রাঙা রাজধানী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শহরজুড়ে যেন রঙের মেলা। ভোর থেকে বিকেল অব্দি এলোমেলো বাতাসে ফেরিওয়ালার হাতে উড়ে বেড়াচ্ছিলো লাল-সবুজের পতাকা। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই সেই লাল-সবুজের রঙের আভা ছুঁয়ে গেলো বিশাল সব অট্টালিকায়।

রোববার বিজয়ের দিবসের আগের রাতে এমনই দৃশ্য দেখা যায় রাজধানীতে। মেট্রোরেলের কারণে ভঙ্গুর সড়ক দিয়ে হাঁটতে মন ভালো করে দেয় বিজয় দিবসের আলোকসজ্জা। এই যেমন মতিঝিলের শাপলা চত্বরে দাঁড়ালে নজরে পড়ে বাংলাদেশ ব্যাংকের বিশাল ভবন। ক্রংকিটের ভবনজুড়ে এখন বর্ণিত হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আলোকসজ্জার কারসাজিতে কখনও জাতির পিতা ডাক দিচ্ছেন- ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। কখনও আবার অস্ত্র হাতে দেশমাতৃকাকে রক্ষার জন্য ছুটে চলছেন মুক্তিযোদ্ধারা। বিজয়ের রঙের আভা ছুঁয়ে গেছে মতিঝিলের বলাকা ভবনেও। শ্বেতশুভ্র ভবনের গা জুড়ে এখন লাল-সবুজের রঙ।

রোববার সন্ধ্যায় সরেজমিনে রাজধানী ঘুরে দেখা যায়, দারুণ দৃশ্যের। সচিবালয়ের বিশালাকৃতির ভবনগুলো রূপ নিয়েছে রঙের ভবনে। যে ছোঁয়া লেগেছে পার্শ্ববর্তী জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিদ্যুৎ ভবনের গায়েও। প্রধান আইনালয় সুপ্রিম কোর্টও এখন সজ্জিত বিজয়ের রঙে। এর পাশাপাশি রাজউক ভবন, খাদ্য, রেল ভবন, পুলিশ হেডকোয়ার্টার, নগর ভবনের গায়েও লেগেছে বিজয়ের রঙ।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত পিচঢালা পথটা ধরে হাঁটলে সারাদিনের ক্লান্তিকর কাজ করা মানুষটির মনও ভালো হয়ে যাবে। সড়কদ্বীপগুলোতে বিজয়ের দিবসের নানা ফেস্টুন। যাতে বর্ণিত ইতিহাস। আর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে উড়ছে জাতীয় পতাকা। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও ব্যক্তিগত গাড়ি ও সরকারি অফিসে দেখা যায় লাল-সবুজের পতাকা। লাল-সবুজের পতাকা উত্তোলন থেকে বাদ যায়নি রিকশা ও পিকআপভ্যানগুলো।

নগরকন্ঠ.কম :/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com