শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ফেনীতে সাউথইস্ট ব্যাংকের উপশাখা উদ্বোধন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ফেনীতে সাউথইস্ট ব্যাংকের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক উপশাখা এবং কেরামতিয়া বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের স্থানীয় গ্রাহক, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাউথইস্ট ব্যাংক সূত্র জানায়, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক উপশাখা এবং কেরামতিয়া বাজার উপশাখা হতে আধুনিক বাণিজ্যিক ব্যাংকিং সেবা সমূহ (বৈদেশিক লেনদেন ছাড়া) প্রদান করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com