সোমবার, ২০ Jul ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

রাজকীয় চাকরি রাজকীয় বেতন

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশ্বের সব দেশের শিক্ষিত যুবসমাজের কাছে একটা চাকরি যেন সোনার হরিণ। পড়াশোনা শেষ করে একটা চাকরি জুটিয়ে পরিবারের ভার নেয়া তো সবারই কাঙ্ক্ষিত। তাই ভালো মানের একটা চাকরি জোগাড়ের জন্য মরিয়া থাকেন সবাই। অপেক্ষায় থাকেন একটা সুযোগের। কিন্তু সেই সুযোগ যদি হয় রাজকীয়, তবে কেমন হয়?

চাইলে, আপনি এখনই পেয়ে যেতে পারেন ব্রিটেনের রাজপ্রাসাদের রাজকীয় চাকরি! শুধু জানতে হবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফরমের খুঁটিনাটি। আর জানতে হবে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নজরে উঠে আসার কৌশল। ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, রানি এলিজাবেথের জন্য সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ খোঁজা হচ্ছে। ‘দ্য রয়্যাল হাউসহোল্ড’ লিঙ্কড-ইন প্রোফাইলে পোস্ট করা হয়েছে সেই বিজ্ঞাপন। সেখানে ‘হেড অব ডিজিটাল এনগেজমেন্ট’ পদে চাকরিপ্রার্থী খোঁজা হচ্ছে বলে জানানো হয়েছে। কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিন। সোম থেকে শুক্রবার। সপ্তাহে মোট সাড়ে ৩৭ ঘণ্টা ডিউটি। বেতনটাও কিন্তু রাজকীয়! বাংলাদেশি মুদ্রায় মাসে পৌনে ৫ লাখ টাকার মতো। বাকিংহাম প্যালেসেই প্রাইভেট সেক্রেটারির অফিসে বসে কাজটা করতে হবে। আবেদন করতে বলা হয়েছে ২৪ ডিসেম্বরের মধ্যে। আবেদনপত্র বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ২০২০ সালের জানুয়ারিতে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com