সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

৩৪১ মুক্তিযোদ্ধাকে সিলেট সিটির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেট মহানগরের ৩৪১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার নগর ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিক অনুদানও তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এখানে কোনো নিরপেক্ষতার সুযোগ নেই।’

সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য তিনি মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিসিকের কর কর্মকর্তা চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি, আজম খান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, এসএম শওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, মাসুদা সুলতানা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com