সোমবার, ২০ Jul ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

মির্জাপুরে কুচকাওয়াজে মাদ্রাসাছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সোমবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মির্জাপুর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় মনোজ্ঞ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়।

মির্জাপুরে এই প্রথম আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার নারী শিক্ষার্থীরা বোরকা পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

এর আগে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।

দুপুর ১২টায় একই মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে তাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com