সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বিজয় দিবসে সিলেটে বার্ষিক পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবসের অনুষ্ঠান থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করে বার্ষিক পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক।

সোমবার মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উৎসাহ থেকে এভাবেই শিক্ষার্থীদের বঞ্চিত করলেন খাজাঞ্চি ইউনিয়নের রামপুরের ইসহাক একাডেমির প্রধান শিক্ষক ইলিয়াছ আলী।

সোমবার সকাল থেকে একাডেমির ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত এই তিন ক্লাসের পরীক্ষা চলতে থাকে। দুপুর সাড়ে ১২টায় অনেক শিক্ষার্থীরা পরীক্ষার পেপার জমা দিয়ে বাড়ি যেতে দেখা যায়।

মহান বিজয় দিবসের কোনো অনুষ্ঠান না করে স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, ২০০৬ সালে ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন রামপুর গ্রামের মিজানুর রহমান মোজাহিদ নামের একজন বিএনপি নেতা। বর্তমানে ওই একাডেমিতে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩০৮ জন শিক্ষার্থী রয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক ইলিয়াছ আলী তার ভুল হয়েছে বলে জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com