সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

কার্ডে-অনলাইনে যুক্তরাজ্যের ভিসা ফি দিতে পারবে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়াকে নিরাপদ ও আরও আধুনিক করতে মঙ্গলবার (১৭ডিসেম্বর) থেকে ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার জন্য কার্ড ও অনলাইনে লেনদেনের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, এই প্রক্রিয়াটি শুরুর আগে ব্রিটেনের ভিসা আবেদনের জন্য শুধু নগদ অর্থই জমা নেওয়া হতো। এখন এই প্রক্রিয়ায় গ্রাহকরা আরও স্বচ্ছন্দে লেনদেন করতে পারবেন। গত বছর সবগুলো ক্যাটাগরিতে প্রায় ২৫ হাজার বাংলাদেশিকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। যা পূর্ববর্তী বছর থেকে ২৬ শতাংশ বেশি। সেই সাথে, প্রায় ৮৫ শতাংশ ভিসা আবেদনকারী তাদের আবেদনের পর থেকে ১৫ দিন বা তার কম সময়ের মধ্যে সেবা পেয়েছেন।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যেহেতু বাংলাদেশিরা পড়াশোনা ও ভ্রমণের জন্য ব্রিটেনে যেতে পছন্দ করেন। সেক্ষেত্রে যুক্তরাজ্য ভিসা প্রদানে আধুনিক, দক্ষ ও নিরাপদ এ পদ্ধতি আবেদনকারীদের আরও বেশি স্বাচ্ছন্দ্যে সেবা দিতে পারবেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জানান, যুক্তরাজ্য সরকার জানে প্রতিবছর বাংলাদেশ থেকে কি পরিমাণে ভিসা আবেদন পড়ে। সে কারণে ভিসা প্রদানের জন্য অর্থ জমা দেওয়ার এ পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হয়েই যতটা সম্ভব কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, ‘কার্যকর সেবা প্রদান লক্ষ্যের একটি মূল অংশ হলো এই ঘোষণা। আমাদের নতুন এ সেবায় আধুনিক, ডিজিটাল অর্থ প্রদানের পদ্ধতি যুক্ত করা হয়েছে। গ্রাহকদের কিভাবে ফি প্রদান করতে হবে এবং তাদের দেওয়া অর্থের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার মাধ্যমে তাদের আস্থা বজায় রাখা হবে।’

তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে গ্রাহকরা নগদেও ফি প্রদান করতে পারবেন এবং বাংলাদেশ অফিস তাদের মতামত নিয়ে ভবিষ্যতে আরও পরিকল্পনা গ্রহণ করবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com