সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে মঙ্গলবার বিকেলে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রতিপক্ষের হামলার হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত হন ওই গৃহবধূ। তার নাম সুফিয়া খাতুন (৪০)। জানা গেছে চাচাত দেবরদের দায়ের কোপে নিহত হন সুফিয়া খাতুন। এ সময় তার স্বামী তোতা মিয়াও গুরুতর আহত হয়েছেন।

কাপাসিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, সুলতানপুর গ্রামের মোমতাজ খানের ছেলে মামুনের সঙ্গে আপন চাচাত ভাই তোতা মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। যা আদালতে বিচারাধীন। মঙ্গলবার সকালে ওই জমিতে মামুন বাঁশ দিয়ে বেড়া দিলে দুপুরে তোতা মিয়া বেড়া খুলে বাড়ি নিয়ে আসে। পরে বিকেলে মামুন ও তার ভাই সুমনের নেতৃত্বে ১০/১৫ জন সংঘবদ্ধ হয়ে তোতা মিয়ার বাড়িতে গিয়ে ঘরের দরোজা ভেঙে তোতা মিয়াকে বাহিরে এনে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে।

এ সময় সুফিয়া খাতুন স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা সুফিয়া খাতুনের মাথায়, পিঠে, কোমরে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই সুফিয়া খাতুন মারা যান। পরে এলাকাবাসী তোতা মিয়াকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। তোতা মিয়া নিহত সুফিয়া খাতুনের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com