সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব বিল নিয়ে যা বললেন দিল্লির শাহী ইমাম

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় মুসলিমদের জীবনে কোনও প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। একইসঙ্গে এ আইন নিয়ে ভয় না পাওয়ারও অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার শাহী ইমাম বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মধ্যে পার্থক্য রয়েছে। সিএএ আইনে পরিণত হয়েছে কিন্তু এনআরসি শুধুমাত্র ঘোষিত হয়েছে, আইনে পরিণত হয়নি।

নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এই আইনের কারণে ভারতীয় নাগরিকত্ব পাবে না। ভারতীয় মুসলিমরা যেমন আছেন, তেমন থাকবেন।

সংবাদ সংস্থা এএনআইর পোস্ট করা ওই ভিডিওতে শাহী ইমাম আরও বলেন, প্রতিবাদ ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকার। কেউ আমাদের এটা করা থেকে আটকাতে পারবে না। যদিও এটা গুরুত্বপূর্ণ যে, এটা নিয়ন্ত্রিতভাবে হওয়া উচিত। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এর আগেও বাবরি মসজিদ মামলায় রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছিলেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com