সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মেয়াদহীন কেক, বিস্কুট, পাউরুটি ও বাসি গ্রিল চিকেন বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার অভিযান চালিয়ে এ জরিমানার অর্থ আদায় করে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি জানান, বিস্কুট ও পাউরুটির প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা মেয়াদোত্তীর্ণ চিকেন বল, নাগের ও পাউরুটি বিক্রির অপরাধে ভুঁইয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার জরিমানা করা হয়। এছাড়া অমানিকা বেকারিকে ১০ হাজার টাকা এবং রান্না করা বাসি খাবার ও গ্রিল চিকেন বিক্রির অপরাধে স্কাই সেপ ও সিটি হোটেলকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে মেয়াদহীন কেক, বিস্কুট, পাউরুটি ও বাসি খাবার এবং গ্রিল চিকেন জব্দ করে ধ্বংস করা হয়। মূল্য লেখা না থাকায় মোহাম্মদপুরের হক বেকারি ও আদাবরের নিউ ফুলকলিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com