সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন পুলিশের দুইজন সদস্য। খবর পেয়ে বাগমারা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া আসামি জাবের আলীসহ (৪৫) অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, গত ২৯ নভেম্বর উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামে জাবেরসহ তার লোকজনরা মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় আহত মোবারক হোসেনের স্ত্রী নাজমা বিবি বাদি হয়ে জাবের আলীসহ ১০ জনকে আসামি করে বাগমারা থানায় মামলা দায়ের করেন। জাবেরকে গ্রেপ্তারে তৎপর হয় বাগমারা থানার পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে বাগমারা থানার পুলিশ বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জাবেরকে থানায় আনার সময় তার লোকেরা পুলিশের ওপর হামলা করে। এতে আহত হন দুই পুলিশ। ছিনিয়ে নেওয়া হয় জাবেরকে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com