রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নিখোঁজের দুইদিন পর শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামে। ওই ব্যক্তির নাম মো. তোফাজ্জল হোসেন তোতা (৩৫)। তিনি ঘাটাইল উপজেলার মাইজবাড়ী গ্রামের সাবাস উদ্দিনের ছেলে। তোফাজ্জল শ্বশুড়বাড়ি এলাকায় বাড়ি করে থাকতেন এবং নির্মান শ্রমিকের কাজ করতেন।

একালাবাসী জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) কাজে গিয়ে নিখোঁজ হন তোফাজ্জল হোসেন। এরপর শুক্রবার (২০ ডিসেম্বর ) তার স্ত্রী সাথী আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন। কালিহাতী থানা পুলিশ শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তোতার মরদেহ উদ্ধার করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। নিহতের ভাই মো. খোরশেদ মিয়া বাদী হয়ে পরিকল্পিত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া করছেন বলেও জানান তিনি। স্ত্রীর পরকিয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com