সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

সিএএ প্রত্যাহার না করলে অমিত শাহকে পা রাখতে দেবেন না সিদ্দিকুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার না করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দরের বাইরে বের হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

রোববার রানি রাসমনি রোডে জমিয়তে উলেমা হিন্দের এক জনসভায় তিনি এ কথা বলেন। সিদ্দিকুল্লাহ বলেন, আমরা ওনাকে (অমিত শাহ) প্রয়োজনে শহরের বিমানবন্দরের বাইরে বের হতে দেব না। ওনাকে থামাতে এক লাখ মানুষকে জড়ো করব। আমাদের লড়াই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ। হিংসায় বিশ্বাস করি না। কিন্তু আমরা সিএএ ও এনআরসির প্রতিবাদ করব। খবর এনডিটিভির।

বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, ছাপান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষকে পথে নামিয়েছেন। ঘৃণা ও বিভেদের রাজনীতি দিয়ে দেশকে ভাগ করতে চাইছেন।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, দেখুন ওরা কীভাবে একটার পর একটা সিদ্ধান্ত মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। ওরা আলোচনা, সমঝোতায় বিশ্বাসী নয়। আমরা এটা কিছুতেই চলতে দেব না।

এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নেমে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে পুলিশ-জনতা সংঘর্ষে অন্তত ২০ জনের বেশি নিহত হয়েছেন। দেশের একাধিক মেট্রো শহরে দিনের একটা নির্দিষ্ট সময় বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট। তাতেও কমছে না নাগরিক আন্দোলন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com