রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ভিটামিন ই সমৃদ্ধ খাবার জরুরি। শীতে ত্বকের নানা সমস্যাকে বিদায় দিতে সকালের নাশতায় ভিটামিন ই সমৃদ্ধ এই পাঁচ খাবার রাখতে পারেন।
১. পালং শাক: সবুজ এই শাক সকালের খাবারে রাখতে পারেন। সেদ্ধ করে বা কাটা পালং ডিমের সঙ্গে ভেজে খেতে পারেন। আবার স্যান্ডউইচেও পালং দিতে পারেন।
২. কাজু বাদাম: স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ- ৫টি কাজু বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন। সকালে চা বা নাশতার সঙ্গে এই বাদাম খেতে পারেন।
৩. অ্যাভাকোডা: সকালের নাশতায় এই ফল রাখতে পারেন। অ্যাভাকোডা টোস্ট বা ডিম, মাংস, সবজির সঙ্গে রুটির ওপরে দিয়ে খেতে পারেন। আবার নাশতায় অ্যাভাকোডার ক্রিম ভালো নাশতা হতে পারে।
৪. বাদাম: সকালে রুটির সঙ্গে পিনাট বাটার খেতে পারেন। আবার অন্য খাবারের সঙ্গে ব্লেন্ড করে শেক এবং স্মুদি তৈরি করে খেতে পারেন।
৫. সূর্যমুখীর বীজ: ছোট এই বীজ ভিটামিন ই সমৃদ্ধ। সকালে চায়ের সঙ্গে এক মুঠো ভাজা সূর্যমুখী বীজ ভালো নাশতা হতে পারে। আবার আপনি চাইলে ওটস, সিরিয়াল, প্যানকেক বা অন্য খাবারের মধ্যে ছিটিয়ে দিয়েও খেতে পারেন এই বীজ।