শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বাইডেন যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।
এতে বলা হয়, পম্পেও এবং অন্যরা চীনের বিরুদ্ধে দফায় দফায় বিভিন্ন উন্মত্ত উদ্যোগের পরিকল্পনা, বাস্তবায়ন ও উৎসাহ দিয়েছেন। চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ, চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত ও চীন-মার্কিন সম্পর্ককে ব্যাহত করেছেন।
এ ছাড়াও যাদের নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে, তারা হলেন, বাণিজ্য প্রধান পেটার নাভারো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন ও জন বোল্টন, স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার, জাতিসংঘের মার্কিন দূত কেলি ক্রাফট ও ট্রাম্পের সাবেক সহকারী স্টিভ ব্যাননসহ ২৮ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চীন, হংকং বা ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবেন না। তাদের সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে ব্যবসাও করতে পারবে না।