শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ: নীতীশ কুমার

সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা এখন থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য করা হবে ভারতের বিহারে। এমন সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারের কোনো মন্ত্রী বা এমপির বিরুদ্ধে ওই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হবে।

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনায় নিয়ে বরাবরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী। বিভিন্ন জনসভায় তা নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার থেকে এ ধরনের ‘অপরাধীদের’ কঠোর শাস্তি হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com