শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত চীনা বংশোদ্ভূত কানাডার নাগরিক সে চি লোপ গ্রেপ্তার হয়েছেন

এশিয়ার ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত চীনা বংশোদ্ভূত কানাডার নাগরিক সে চি লোপ গ্রেপ্তার হয়েছেন। গত ২২ জানুয়ারি, শুক্রবার নেদারল্যান্ডের আমস্টারডামের স্কিপোল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির পুলিশ। আজ ২৪ জানুয়ারি, রবিবার এক সংবাদে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

৫৬ বছর বয়সী সে চি লোপের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল। দেশটিতে অবৈধভাবে প্রবেশ করা মাদকের অন্তত ৭০ শতাংশের পেছনে তার দলকে দায়ী করে আসছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ (এএফপি)। যে কারণে দীর্ঘদিন ধরে এএফপি সে চি লোপকে অনুসরণ করে আসছিল।

বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন সে চি লোপ। বছরের পর বছর আত্মগোপনে থেকে নিজের মাদক সাম্রাজ্য পরিচালনা করে আসছিলেন তিনি। এশিয়াজুড়ে অন্তত ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদকের বাজার রয়েছে তার।

মেক্সিকোর আলোচিত মাদকসম্রাট এল চ্যাপোর সঙ্গেও সে চি লোপকে তুলনা করা হয়। অবৈধভাবে মাদক চোরাচালানের অভিযোগে ১৯৯০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘ ৯ বছর বন্দি ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com