বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে সম্পূর্ণ হাতে তৈরি একটি বাইসাইকেল উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার আগে জনসনের জন্য এটি বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করান বাইডেন। শনিবার (১২ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়ার একটি ছোট ফার্মে সাইকেলটি তৈরি করা হয়েছে। এর রঙ লাল, সাদা এবং নীল। সম্পূর্ণ হাতে বানাতে অনেক সময় লাগলেও এই সাইকেলটি খুব দ্রুত বানানো হয়েছে। এমনিতে জনসন সাইকেল খুব ভালোবাসেন। প্রায়ই লন্ডনের রাস্তায় তাকে সাইকেল চালাতে দেখা যায়।