শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বাকি নাগরিক ফেরাতে তালেবানের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার আফগানিস্তানের তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে। মূলত আফগানিস্তান থেকে যাওয়া যুক্তরাজ্যের বাকি নাগরিক ও দেশটির সঙ্গে কাজ করা আফগানদের নিরাপদে ফিরিয়ে নিতে এ আলোচনা চলছে। তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ আলোচনা করা হচ্ছে বলে জানানো হয়।

আজ বুধবার যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানান, তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করতে সাইমন গাস নামের একজন ব্রিটিশ কর্মকর্তা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। ৩১ আগস্ট আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সেনা প্রত্যাহারের পর এটিকে তালেবান ও লন্ডনের মধ্যে প্রথম কূটনৈতিক যোগাযোগ বলে উল্লেখ করা হচ্ছে।

এ সময়ের মধ্যে কাবুল থেকে এক লাখের বেশি মানুষকে আফগানিস্তানের বাইরে নিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। এর মধ্যে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে গত ২০ বছরের যুদ্ধে সহায়তাকারী ৮ হাজার আফগানও রয়েছেন। এদিকে আফগানিস্তান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার অভিযান ঘিরে তোপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটি থেকে ন্যাটোকে সহায়তা করা আরো আফগানকে সরিয়ে নেওয়া সম্ভব হতো বলে দাবি করছেন অনেকে।

সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com