শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫,৩৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৬৬

ভারতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৩৫২ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জনে দাঁড়ালো। এদিকে পরপর তৃতীয় দিনের মতো ভারতে সক্রিয় রোগির সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ উপাত্ত অনুযায়ী, একই সময়ে দেশটিতে করোনায় নতুন করে ৩৬৬ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৯ হাজার ৮৯৫ জনে।
মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে সক্রিয় রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের মাত্র ১.২২ শতাংশ। দেশব্যাপী কভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।
তারা জানায়, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগির সংখ্যা ১০ হাজার ১৯৫ জন বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভারতে ১৬ লাখ ৬৬ হাজার ৩৩৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৬৮ জনের ভাইরাস পরীক্ষা করা হলো। পরীক্ষার বিপরীতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৭২ শতাংশ। সাপ্তাহিক আক্রান্তের হার ২.৬৬ শতাংশ এবং বিগত ৭০ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা গেছে।
উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com