শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

আটকে পড়া নাগরিকদের নিয়ে তালেবানের প্রতি বার্তা দিলেন ব্লিঙ্কেন

আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশটি থেকে বের হওয়ার সুযোগ দিতে তালেবানের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যেসব আফগান নাগরিক দেশ ছাড়তে চায় তাদেরকেও নিরাপদে চলে যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল (বুধবার) জার্মানি থেকে মিত্রদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন অ্যান্টনি। তিনি বলেন, আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারী আফগান নাগরিকদের ব্যাপারে দায়-দায়িত্ব তালেবানের কেয়ারটেকার সরকারকেই নিতে হবে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ আন্তর্জাতিক বিমান বন্দরে ৬০০ থেকে ১,২০০ ব্যক্তি আটকা পড়েছে যারা যুক্তরাষ্ট্রে চলে যেতে চায়। এর মধ্যে বহু মার্কিন নাগরিক রয়েছে‌। তাদেরকে নিয়ে দেশ ছাড়ার জন্য ৬টি চার্টার্ড বিমান প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com