শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ব্রাজিলে আদালত-বলসোনারো মুখোমুখি

ব্রাজিলের সুপ্রিমের কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, আদালতের আদেশ অমান্য করতে মানুষজনকে উৎসাহ দেয়া গণতন্ত্রবিরোধী। আদালতের সিদ্ধান্ত মানবেন না বলে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ঘোষণা দেয়ার একদিন পর এমন মন্তব্য করলেন প্রধান বিচারপতি লুইজ ফুক্স।

আল জাজিরা জানিয়েছে, বুধবার (৮ সেপ্টেম্বর) আদালতের এক সেশনের সময় ফুক্স এই মন্তব্য করেন। তিনি বলেন, নিজের সিদ্ধান্তের ব্যাপারে হুমকি সহ্য করবে না সুপ্রিম কোর্ট। ফুক্স বলেন, ‘রাষ্ট্রপ্রধানের’ দ্বারা আদালতের সিদ্ধান্ত অমান্য করতে মানুষজনকে উৎসাহ দেয়া গণতন্ত্রের ওপর আঘাত। কংগ্রেসের এই বিষয়টি খতিয়ে দেখা উচিত।

গত কয়েকদিন ধরে রাজধানী ব্রাসিলিয়া, সাও পাওলো এবং অন্যান্য শহরে সমাবেশ করছেন বলসোনারো। এসব সমাবেশে নিজের হাজার হাজার সমর্থকের সামনে তীব্র ভাষায় সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

সম্প্রতি বলসোনারো দাবি করেন যে, ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম দিয়ে কারচুপি করা সম্ভব। এজন্য তিনি ব্যালট পেপারে ভোটাভুটির আহ্বান জানান। তবে বিচারিক বিশেষজ্ঞরা বলসোনারোর এমন দাবিকে ভিত্তিহীন বলেছেন। বলসোনারোর এমন দাবির পর তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

সমালোচকরা বলছেন, নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চাইছেন তিনি। কেননা সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় ধস নেমেছে বলসোনারোর। নির্বাচনে তিনি বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হতে পারেন বলে জরিপে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com