শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

রাশিয়ায় শেষ সফরে জার্মান চ্যান্সেলর

জার্মানি ও ইউরোপের সঙ্গে রাশিয়ার চলমান শীতল সম্পর্কের ইতি টানতে এই মুহূর্তে রাশিয়া সফরে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। ২৬ সেপ্টেম্বর জার্মানির জাতীয় নির্বাচনের আগে দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান ও সম্ভাবনা নিয়ে চ্যান্সেলর হিসেবে মার্কেলের এটাই শেষ সফর।

বিদায়ী চ্যান্সেলর হিসেবে মার্কেলের এই রাশিয়া সফর বেশ গুরুত্বপূর্ণ।

জার্মানির ইতিহাসে একজন সফল রাজনীতিবিদ হিসেবে সাফল্যের সঙ্গে ১৬টি বছর পার করেছেন দেশটির চ্যান্সেলর পদে নির্বাচিত হয়েছে জার্মান চ্যান্সেল আঙ্গেলা মার্কেল। শুধু জার্মানি নয় নেতৃত্ব দিয়েছেন ইউরোপের রাজনীতিতেও। এমনকি ইউরোপকে নিয়ে গেছেন অর্থনীতি ও রাজনীতিসহ নানা ক্ষেত্রে অনন্য উচ্চতায়।
তবে শরণার্থী সংকট নিরসন থেকে শুরু করে বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক কিংবা ভৌগোলিক ক্ষেত্রে সমস্যা সমাধানে সফল হলেও ভ্লাদিমির পুতিনের রাশিয়াকে কোনোভাবেই যেন বশে আনতে পারছিলেন না চ্যান্সেলর মার্কেল।

অন্যদিকে রাশিয়া নিজেদের স্বৈরাচারী রাজনৈতিক নীতি ও বিরোধীদলগুলোর দমন-নিপীড়নের কারণে ধীরে ধীরে হারাতে থাকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে মিত্রতা।
রাশিয়া, জার্মানি, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শত সমস্যার মধ্যে আগুনে ঘি ঢালার মতো অবস্থা রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রজেক্ট নর্দ স্ট্রিম ১ ও ২ প্রকল্প। যে প্রকল্প রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনকে এড়িয়ে সেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে জার্মানিসহ ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র গ্যাস সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে বিতর্ক।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এত কিছুর পরও জার্মানির সঙ্গে রাশিয়ার চলমান সম্পর্ক টিকিয়ে রাখার পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারসহ ক্রমশ শীতল হয়ে আসা সম্পর্ক উঞ্চ করতেই চ্যান্সেলর মার্কেল রাশিয়া ও ইউক্রেন সফর করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com