শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচজন আরোহনকারী মারা গেছে। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় শুক্রবার একথা জানায়। খবর এএফপি’র।
বৃহস্পতিবার ১৯ জন আরোহনকারীর একটি দল ৫ হাজার মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতা সম্পন্ন ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত।
মন্ত্রণালয় বলেছে, “দুর্ভাগ্যবশত, পাঁচ জনের মৃত্যু হয়েছে। “বাকি ১৪ জনকে নীচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূণ্যের নিচে থাকা তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে।
আয়োজক সংস্থাটি জানায়, পর্বতারোহীদের সাথে চারজন পেশাদার গাইড ছিল। আরোহনের সময়, একজন আরোহী অসুস্থ বোধ করলে একজন গাইডের সাথে ফিরে যায়। পরে ওই আরোহী “গাইডের বাহুতে” মৃত্যুবরণ করে।
বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে “অনাকাঙ্খিত ঝড়ের” কবলে পড়ে। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়।
দুজন পর্বতারোহী ঠান্ডায় জমে মারা যান। অন্য দ’ুজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়।