শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে স্টেশনে গোলাগুলি; নিহত পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ট্রেন স্টেশনে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।

সোমবারের (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলস থেকে ছেড়ে আসা একটি ট্রেনে এই হামলায় আহত হন আরও দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লস অ্যাঞ্জেলস থেকে নিউ অরলিন্সগামী একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় সকাল ৮টা নাগাদ। ট্রেনটিতে এসময় ছিলেন দেড়শোর মতো যাত্রী। ট্রেনটি থামার সাথে সাথে অজ্ঞাত বন্দুকধারী যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়েন এক ব্যক্তি। তাকে প্রতিহত করতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা পাল্টা অভিযান চালান। অভিযান চলাকালেই প্রাণ যায় পুলিশ কর্মকর্তার।

এদিকে হামলার উদ্দেশ্য জানা না গেলেও বিষয়টি নিয়ে চলছে তদন্ত। প্রাথমিক তথ্যানুসারে, সে মাদক চোরাকারবারির সাথে যুক্ত ছিলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com