শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বলিভিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জন নিহত

আমাজানের পান্ডো ডিপার্টমেন্টের আগুয়া দুসি এলাকায় শনিবার বলিভিয়ান এয়ার ফোর্সের একটি বিমান বিধ্বস্ত হয়েেেছ। এতে  দেশটির স্বাস্থ্য বিভাগের ৪ কর্মকর্তাসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ একথা জানায়।
বলিভিয়ান পুলিশের ডেপুটি কমান্ডার কর্নেল লুইস কিউভাস সাংবাদিকদের বলেছেন, লিবিরালটা থেকে উড্ডয়নের ৭ মিনিটি পরে বিমানটি বিধ্বস্ত হয় এবং একটি গাছে আঘাত করে।
তিনি বলেন, “দুর্ঘটনায় সকল যাত্রী ও ক্রু নিহত হয়েছেন।”  এ ঘটনার তদন্ত চলছে।
পুলিশ জানায়, বিমানটিতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের জাতীয় ডেঙ্গু-চিকনগুনিয়া কর্মসূচির ৪ কর্মকর্তা ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com