শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী বলেছে, ২৮ নভেম্বর সময় সীমার মধ্যে যে নৌ সেনা কভিড-১৯ প্রতিরোধে টিকা নেবে না তাকে মার্কিন নৌ বাহিনী থেকে বহিষ্কার করা হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ‘কভিড-১৯ টিকা সকল সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক।
যাদের টিকা গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে টিকা গ্রহণ করবে না তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরুর ব্যাপারে নৌ বাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।’
পেন্টাগনের প্রথম স্পস্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যের টিকা নিতে হবে। যারা টিকা নেবে না তাদের বহিষ্কার করা হবে। নৌ বাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার মধ্যে ৯৮ শতাংশ টিকা গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গত মঙ্গলবার বলেছেন, ১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ টিকা নিয়েছে এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ টিকা নিয়েছে।
সূত্র: ইউএসএনআই, ডিফেন্স নিউজ।