শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ইহুদী প্রেমিকার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের ভাইয়ের ভিডিও ভাইরাল

যেখানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অধিকাংশ মানুষের দুবেলা খাবার জুটছে না সেখানে দেশটির প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের চাচাতো ভাই আলী মাখলুফ তার ইহুদী পেমিকাকে নিয়ে আনন্দ-ফুর্তিতে মেতে আছেন। সম্প্রতি ইন্টারনেটে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ধনী ও গরিবের বিভেদের নিদারুণ চিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে রবিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

যেখানে সিরিয়ার একজন নাগরিক প্রতিমাসে গড়ে মাত্র বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার টাকা থেকে ১১ হাজার টাকা আয় করেন সেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকা আসাদের ভাইয়ের এই বিলাসবহুল জীবনযাপন দেশটির ধনী-গরিরের বিভেদই তুলে ধরেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মাখলুফ আর তার ইসরাইলি গার্লফ্রেন্ডের ওই ভিডিওতে অনেকটা হঠাৎ করেই জনপ্রিয় মার্কিন ব্লগার ডেনিয়েল ম্যাকের ক্যামেরায় ধরা পড়েন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন ম্যাক। এ সময় তিনি ৩ লাখ ডলার দামের একটি বিলাসবহুল ফেরারি গাড়িতে মাখলুফকে তার গার্লফ্রেন্ড ইসরাইলি মডেল মিশেল ইডানের সঙ্গে দেখতে পান।

ডেনিয়েল ম্যাক মাখলুফকে জিজ্ঞেস করেছিলেন তিনি কোন পেশায় আছেন। জবাবে মাখলুফ বলেছিলেন তিনি কাজ করেন। কী কাজ করেন জানতে চাইলে মাখলুফ জানান, তিনি ইন্টার্নশীপ করছেন। তবে যে ফেরারি গাড়িতে মাখলুফ গার্লফ্রেন্ড নিয়ে বসে ছিলেন সেটা ভাড়া করা বলেও জানান তিনি।

অবশ্য বাশার আল আসাদের এই চাচাতো ভাইয়ের বিলাসবহুল জীবনের কথা অজানা নয়। প্রায়ই মিডিয়ার নজরে আসেন তিনি। করোনা মহামারির সময় ইনস্টাগ্রামে নিজের জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করেছিলেন মাখলুফ। দুবাইতে উদযাপন করা সেই জন্মদিনের কেক রাখা ছিল চারটি ম্যাকবুক আর দুইটি অ্যাইপ্যাডের পাশে।

এছাড়া ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে নিজের সংগ্রহে থাকা বিভিন্ন বিলাসবহুল গাড়ি, বাড়ি ও বিমানের ছবিও পোস্ট করেছেন তিনি।

সিরিয়ার গোলান হাইটস বহু বছর ধরে ইসরায়েলিদের দখলে রয়েছে, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দেয়। এবং ইসরায়েল ক্রমাগত সিরিয়ায় ইরানি সৈন্য ও ইরানের বিভিন্ন স্থাপনার উপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। তাই শত্রু দেশের নারীর সঙ্গে মাখলুফের এই প্রেমকে রাষ্ট্রদ্রোহ হিসাবে গণ্য করা হতে পারে।

আসাদ সরকারের সঙ্গে তার বাবা রামি মাখলুফের ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে গত বছর আসাদ সরকারের সঙ্গে রামি মাখলুফের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন এবং আসাদ সরকারের কিছু দূর্নীতির খবর ফাঁস করে দেন। গত বছর তিনি ফাঁস করেন যে, তিনি আসাদকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার জন্য বিদেশে কিছু ভুয়া কম্পানি খুলে দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com