শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সমুদ্রতীরে ৯ শ বছরের পুরোনো তরবারি পেলেন ইসরায়েলি ডুবুরি

সমুদ্রতীরে ৯ শ বছরের পুরোনো তরবারি পেয়েছেন এক ইসরায়েলি ডুবুরি। ভূমধ্যসাগরের উপকূলবর্তী কারমেল সমুদ্রতীর থেকে এক মিটার দৈর্ঘের এ তরবারি উদ্ধার করেন। সোমবার (১৮ অক্টোবর) ইসরায়েলের পুরাকীর্তি বিভাগ এ তথ্য জানায়। খবর জেরুজালের পোস্ট।

ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক বিভাগ জানায়, এক মিটার দৈর্ঘ্যের তরবারিটি সম্ভবত ক্রুসেডর আমলের কোনো নাইটের ব্যবহার করেছিল। ইসরায়েলের আটলিট শহরের ডুবুরি শলোমি কাটজিন সেখানকার কারমেল উপকূল থেকে তরবারিটি আবিষ্কার করেন। হয়ত বালু সরে যাওয়ায় সেখানে তরবারি রয়ে যায়। উপকূলে সামুদ্রিক উপাদানে আবৃত থাকলেও তরবারিটি মোটেও ক্ষতিগ্রস্ত ছিল না।

পুনরায় সমুদ্রতীরের বালুতে ঢাকা পড়া বা চুরি হওয়ার আশংকায় ডুবুরি কাটজিন তরবারিটি নিয়ে ইসরায়েলের প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করেন। এরপর কর্তৃপক্ষ তাকে সুনাগরিকের সনদপত্র প্রদান করে।

ইসরায়েলি কর্তৃপক্ষের অপহরণ প্রতিরোধ বিভাগের পরিদর্শক নির ডিস্টেলফিল্ড বলেন, ‘অত্যন্ত নিখুঁত অবস্থায় সংরক্ষিত তরোয়ালটি দেখতে খুবই সুন্দর। তা দুষ্প্রাপ্য বস্তু। স্পষ্টতই তা কোনো ক্রুসেডার নাইটের কাছে ছিল।’

তিনি আরো বলেন, ‘তা সামুদ্রিক উপাদানে আবৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তা লোহার তৈরি। ব্যক্তিগত ব্যবহারের এমন বস্তুর সন্ধান লাভ খুবই উত্তেজনা তৈরি করে। এর মাধ্যমে ৯ শ বছর আগের নাইট, বর্ম ও তরবারির যুগে নিয়ে যায়।’ তাছাড়া অনুসন্ধানের স্থান থেকে বোঝা যায়, এলাকাটি চার হাজার বছর আগে প্রাকৃতিক নোঙ্গর হিসেবে ব্যবহৃত হয়েছে।

ইসরায়েল কর্তৃপক্ষের সামুদ্রিক প্রত্নতত্ত্ব ইউনিটের পরিচালক কাবি শারভিত বলেন, ‘হাজার হাজার বণিক জাহাজ যুগে যুগে সমুদ্রে পাড়ি জমিয়েছে, আর পেছনে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান রেখে গেছে। কারমেল উপকূলে অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে। ঝড়ের কবল থেকে রক্ষা পেতে প্রাচীনামলের জাহাজগুলো এখানে আশ্রয় নিত। ডোর ও আটলিটের মতো এর আশেপাশে গড়ে ওঠে বিশাল বসতি ও বন্দর নগরী। তবে পানির পরিবর্তন সমুদ্রতীরের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সনাক্ত করা কঠিন করে ফেলে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com