শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সব নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সর্বশেষ সোমবার (১৮ অক্টোবর) উত্তর কোরিয়ার সিনপো শহর থেকে জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ জাপান ও দক্ষিণ কোরিয়ার।
বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখছে বলে এক বিবৃতিতে জানায় দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তারা দুটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া যে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তা ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। তারপরেও বিভিন্ন সময় নিষেধাজ্ঞা উপক্ষে করেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। সূত্র: বার্তা সংস্থা রয়টার্স