শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

করোনা বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর: ফাইজার

ফাইজার/বায়োএনটেকের তৈরি কভিড-১৯ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ লক্ষণগত সংক্রমণের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর। বৃহস্পতিবার টিকার প্রস্তুতকারকদের প্রকাশিত ট্রায়াল উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।

এক বিবৃতিতে কোম্পানি দুটি জানায়, ১৬ বছর ও এর বেশি বয়সের ১০ হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর হতে দেখা যায়। প্রাণঘাতী ডেল্টা স্ট্রেইন ছড়িয়ে পড়ার সময় এ ট্রায়াল চালানো হয়।

আরও বলা হচ্ছে, বুস্টার ট্রায়ালের প্রাথমিক ফলাফল উপস্থাপন করার মধ্য দিয়ে ভ্যাকসিনের তৃতীয় ডোজের একটি ‘অনুকূল নিরাপত্তা ধারণা চিত্র’ পাওয়া গেল।

ফাইজারের সিইও আলবার্ট বৌর্লা বলেন, ‘এ ফলাফল বুস্টার সুবিধার আরও প্রমাণ এবং এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষের সুরক্ষা ব্যবস্থা ধরে রাখা।’

ওই বিবৃতিতে কোম্পানি দুটি জানায়, এ প্রাথমিক ফলাফল ‘যত দ্রুত সম্ভব’ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করা হবে।

ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অধিকসংখ্যক লোককে দুই ডোজ টিকার কথা বলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com