বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
জার্মানির দক্ষিণাঞ্চলের ঘটনা। দ্রুতগতির চলন্ত ট্রেনে যাত্রীদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে ২৭ বছর বয়সী এক সিরীয় যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।
ছুরিকাঘাতে অন্তত তিনজন মারাত্মকভাবে আহত হয়েছে। ট্রেনটি ব্যাভারিয়ার রেগেনসবার্গ থেকে নুরেমবার্গে যাচ্ছিল। তবে ওই যুবক যাত্রীদের ওপর চড়াও হওয়ার কারণ জানা যায়নি।
আহতরা গুরুতর জখম হলেও শঙ্কামুক্ত। ঘটনার পর ট্রেন থেকে কয়েকশো যাত্রীকে নিরাপদে সরিয়ে ফেলা হয়। ট্রেনটি নুরেমবার্গের দক্ষিণে সুবার্সডর্ফ স্টেশনে থামলে পুলিশ ওই যুবককে আটক করে।
জানা গেছে, হামলাকারী যুবক ২০১৪ সালে জার্মানিতে প্রবেশ করে। সে শরণার্থী হিসেবে ওই দেশে যায়। তার মানসিক সমস্যা আছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
সূত্র : বিবিসি