বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
পূর্ব তুর্কিস্তানের (বর্তমান জিনজিয়াং) ৮৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে চীন কর্তৃক সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে উইঘুরের জাতীয় পতাকা উড়িয়ে তাদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে।
১৯৩৩ সালে স্বল্প সময়ের জন্য পূর্ব তুর্কিস্তান নামে স্বাধীন দেশ পেয়েছিল উইঘুররা। পরে তা চীন দখল করে নিয়ে স্বাধীনতাকামী উইঘুরদের ওপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে, যা এখনো চলছে। জাতিসংঘের দাবি অনুযায়ী, চীনের বন্দীশালায় বর্তমানে নারীসহ ১০ লাখ উইঘুর মুসলমান আটক আছেন।
চীনে নির্যাতনের শিকার সংখ্যালঘু উইঘুর মুসলিমরা নিজেদের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সচেতন নাগরিকরা বিভিন্ন শ্রেণি-পেশা, সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে উইঘুরদের পক্ষে আওয়াজ তুলেছেন। উইঘুর নির্যাতন বন্ধে তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।