বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
যমজ সন্তানদের দেখাশোনা করার জন্য আয়া খুঁজছেন ব্রিটেনের এক ধনী দম্পতি। বড়দিন ও নববর্ষ উপলক্ষে ছুটি কাটাবেন তারা। কিন্তু এ সময় তাদের যমজ সন্তানের দেখাশোনা করতে বিশেষ আয়া রাখতে বিজ্ঞাপন দিয়েছেন তারা।
বিজ্ঞাপনে বলা হয়, ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দু’সপ্তাহ কাজ করতে হবে। তবে সেবা দিতে হবে ২৪ ঘণ্টা। বাচ্চাদের খাওয়ানো, গোসল করানো, ঘুরতে নিয়ে যাওয়াসহ বাচ্চাদের ভালো রাখতে যা যা প্রয়োজন সব কিছুই করতে হবে। বড়দিন এবং নতুন বছর উপলক্ষে তিনি কোনো ছুটি পাবেন না। এই সময়ের জন্য তাকে ৯ হাজার পাউন্ড দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৩৫ হাজার ৮২০ টাকা।
বিজ্ঞাপনে বলা হয়, আবেদনকারী আয়ার এ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই কাজের জন্য পরিচয় ও তথ্য না প্রকাশ করা সংক্রান্ত বিশেষ চুক্তিও করতে হবে। অবশ্যই আয়ার দু’টি করোনা টিকা নেওয়ার সনদপত্র থাকা জরুরি।
সূত্র: আনন্দবাজার