বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের সময় ঘোষণা

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল বৈঠকের সময় ঘোষণা করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী সোমবার এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিবৃতিতে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কীভাবে সামলানো যায়, তা নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়াও যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে, তা নিয়ে একসঙ্গে কাজ করার পন্থা নিয়েও তারা আলোচনা করা হবে।

ভার্চুয়ালে প্রেসিডেন্ট বাইডেন চীনের কাছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ও অগ্রাধিকার তুলে ধরবেন। উদ্বেগের বিষয় নিয়েও আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন বৈঠকে নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com