বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ভার্চ্যুয়াল বৈঠক থেকে কী চান বাইডেন ও সি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় সোমবার ভার্চ্যুয়াল বৈঠকে বসবেন। বৈঠকে অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। খবর বিবিসির।

এর আগে গত সপ্তাহে জলবায়ু সম্মেলন নিয়ে তারা যৌথ ঘোষণা দেন। এতে বিস্মিত হয়েছেন অনেকে। কারণ তাইওয়ানে সামরিক মহড়া নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।

প্রতিবেদনে জানা যায়, বাইডেন ও সির আলোচনার টেবিলে গুরুত্ব পাবে সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বাইডেন ও সির মধ্যে দুই দফা আলোচনা হয়েছে। তবে দুই দেশের মধ্যকার সম্পর্কে কোনো উন্নতি হয়নি।

এদিকে গত সপ্তাহে ন্যাশনাল কমিটি অন ইউএস-চীন রিলেশনসকে সি চিন পিং জানান, সম্পর্ক উন্নয়নের জন্য তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সম্পর্ক উন্নয়নের জন্য সহযোগিতাই একমাত্র পথ।

ধারণা করা হচ্ছে, বৈঠকে সবচেয়ে বড় অ্যাজেন্ডা হবে তাইওয়ান। বাইডেন চান, সি তাইওয়ানে শান্তি বজায় রাখুন। বেইজিং তাইওয়ানে সামরিক অবস্থান জোরদার করছে। এর বদলে বাইডেনকে প্রতিশ্রুতি দিতে হবে যে তিনি তাইওয়ানের সার্বভৌমত্ব খর্বের চেষ্টা করবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com