বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় করোনায় আরো ৫,৪৩৯ জন আক্রান্ত, ৪৯ জনের মৃত্যু

মালয়েশিয়ায় আরো ৫ হাজার ৪৩৯ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৩৮ হাজার ২২১ জন।
নতুন আক্রান্তের মধ্যে ২১ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছেন এবং ৫ হাজার ৪১৮ জন দেশে আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।
এদিকে, করোনায় আরো ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৭৪ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ৬ হাজার ৮০৩ জন, মোট সুস্থ্য হয়েছেন ২৫ লাখ ৪৪ হাজার ৭ জন।
প্রায় ৬৩ হাজার ৭৪০ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, ৫০০ জনকে নিবির পরিচর্যায় রাখা হয়েছে। এদের মধ্যে ২৫৮ জনের শ্বাস-প্রশ্বাসে জটিলতা রয়েছে।
বুধবার দেশটিতে ১ লাখ ৪২ হাজার ৬০৭ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে, জনসংখ্যার অন্তত ৭৯.২ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং ৭৭.৮ শতাংশ ভ্যাকসিনের পুরো ডোজ সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com