বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

হঠাৎ কেন এটা করা হলো আলোচনা করব: পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এ নিষেধাজ্ঞা পরিবর্তনের জন্য চেষ্টা চালানো হবে। তাদের অবস্থার পরিবর্তনের চেষ্টাই চালাব।

মঙ্গলবার এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্র্রণালয় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর উপলক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

তিনি বলেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত মধুর। প্রতিনিয়ত তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করছি। হঠাৎ না জানিয়ে কেন এটা করা হলো আমরা এটা ওদের সঙ্গে আলোচনা করব। ওদের সব সিদ্ধান্ত সঠিক এমন নয়, এর ভূরি ভূরি নজির আছে। তাদের মধ্যে পরিপক্ব ও জ্ঞানী লোক আছে। তারা যাতে তাদের অবস্থার পরিবর্তন করে সেই প্রচেষ্টাই চালাব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই বিষয়টি নিয়ে একা হুট করে উত্তর দেওয়া ঠিক হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com