বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

জাতিসঙ্ঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড. ইউনূস

পৃথিবীর সর্বত্র, সকলের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতিসঙ্ঘের লক্ষ্যসমূহ ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হয়।

নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘উই দ্য পিপল্স’ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।

মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ নোবেল লরিয়েট ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এই পুরস্কার দেয়া হয়েছে।

জাতিসঙ্ঘের উপমহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন এবং অনুষ্ঠানেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। যার মূল বিষয়বস্তু ছিল প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র পৃথিবী’ ও তা সৃষ্টির প্রচারাভিযান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com