বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

অবৈধ তকমা থেকে বেরিয়ে আসতে চান মালদ্বীপ প্রবাসীরা

মালদ্বীপের জনসংখ্যার সাড়ে পাঁচ লাখের মধ্যে এক লাখই বাংলাদেশি। যাদের বেশিরভাগই আবার অবৈধভাবে সেখানে আছেন।

এর ফলে শ্রমিকরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। বুধবার (২২ ডিসেম্বর) তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে অবৈধ বাংলাদেশিদের বিষয়টির সমাধান আশা করছেন সেখানে থাকা এদেশের মানুষরা। কারণ, বৈধতা পেলে অনেক সুবিধা বাড়বে তাদের।

হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত পৃথিবীর অন্যতম ছোট দেশ মালদ্বীপ। যার জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখ। ঢাকার মিরপুরের জনসংখ্যাও এরচেয়ে কয়েকগুণ বেশি।

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য খ্যাত মালদ্বীপ। তাই সেবা খাতের বিভিন্ন নানা কাজে প্রয়োজন হয় কর্মীর।

মালদ্বীপে যেতে বাংলাদেশিদের কোন ভিসার দরকার হয় না। তাই দালালরা নানাভাবে পর্যটক ভিসায় শ্রমিকদের নিয়ে আসে। কিন্তু এক মাস পরই তারা অবৈধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com