বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

এখনও চিঠি পাইনি, পেলে সিদ্ধান্ত: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন গঠনের আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে আমরা এখনও কোনো চিঠি পাইনি। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনানীতে ছিন্নমূল মানুষের মধ্যে ত্রাণ বিতরণের  সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

অনলাইন সংগঠন ‘অর্পণ’এর উদ্যোগে মঙ্গলবার রাতে বনানীর ফ্লাইওভারের নিচে ও বনানী কবরস্থানে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণে অংশ নেন বিএনপি মহাসচিব। এসময় তিনি ছিন্নমূল মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল— নির্বাচন নিয়ে আমরা কোনো আলোচনা করবো না। সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সুতরাং, আমরা সুনির্দিষ্টভাবে ওই সিদ্ধান্ত নিইনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com